রাষ্ট্রপতি কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের সফরে আজ বৃহস্পতিবার নিজ জেলা কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। জেলাটির হাওর উপজেলা ইটনা দিয়ে তিনি তাঁর সফর শুরু করবেন। কিশোরগঞ্জ জেলা প্রশাসন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
২ এপ্রিল রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা শেখ রাসেল হাসানের পাঠানো চিঠির বরাত দিয়ে জেলা প্রশাসন সূত্র জানায়, রাষ্ট্রপতি আজ হেলিকপ্টারে করে বঙ্গভবন থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। বিকেল চারটায় ইটনায় গার্ড অব অনার গ্রহণ করে নির্মাণাধীন কয়েকটি সড়ক পরিদর্শনে যাবেন তিনি। রাতে থাকবেন নিজের উপজেলা মিঠামইনে। শুক্রবারও সেখানেই থাকবেন। শনিবার বিকেলে তিনি আসবেন কিশোরগঞ্জ শহরে। রোববার বিকেলে ফিরে যাবেন বঙ্গভবনে।
তবে স্থানীয় সূত্র জানিয়েছেন, রাষ্ট্রপতি এ সময়ে কয়েকটি সুধী সমাবেশে অংশ নেবেন। হাওর এলাকা ঘুরে নতুন ধানের গন্ধ নেবেন।