রাষ্ট্রপতি চট্টগ্রামে যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আজ বুধবার বন্দরনগরী চট্টগ্রামে যাচ্ছেন।
এম এ আজিজ আউটার স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বেলা সাড়ে ১১টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হবে।
সংস্কৃতি মন্ত্রণালয় এই প্রথম রাজধানীর বাইরে চট্টগ্রামে জাতীয় পর্যায়ে নজরুলের জন্মবার্ষিকী পালনের আয়োজন করেছে। চট্টগ্রাম নজরুলের অন্যতম স্মৃতিবিজড়িত স্থান।