রাষ্ট্রপতি চিকিৎসায় জন্য লন্ডন যাচ্ছেন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল হামিদ
আবদুল হামিদ

রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য আগামীকাল শুক্রবার লন্ডন যাচ্ছেন। আজ বৃহস্পতিবার এ তথ্য জানা যায়।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, রাষ্ট্রপতি আগামীকাল বেলা ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। লন্ডনে তিনি স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা করাবেন। ১৫ মার্চ তাঁর দেশে ফেরার কথা। খবর বাসসের।