রাষ্ট্রপতি চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ শুক্রবার লন্ডনে পৌঁছেছেন। আজ স্থানীয় সময় বিকাল ৪টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম এ হান্নান, ডেপুটি হাইকমিশনার খন্দকার মোহাম্মদ তালহা, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সহসভাপতি জালাল উদ্দিন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাষ্ট্রপতি লন্ডনে গিয়েছেন। ১৪ মার্চ তাঁর ঢাকার উদ্দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে। সফরকালীন সময়ে তিনি সেন্ট্রাল লন্ডনের হিলটন পার্ক লেইন হোটেলে অবস্থান করবেন। রাষ্ট্রপতির সঙ্গে ৩০ জনের বেশি সদস্যের একটি বহর রয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: