রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গতকাল শুক্রবার সৌদি আরবে ইসলামি শীর্ষ সম্মেলনে যোগদান ও পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন।বঙ্গভবনের একজন কর্মকর্তা জানান, গতকাল শুক্রবার বিকেল সোয়া পাঁচটায় বাংলাদেশ বিমানের একটি নির্ধারিত ফ্লাইটে রাষ্ট্রপতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, তিন বাহিনীর প্রধানেরা, মন্ত্রিপরিষদ সচিব, কূটনৈতিক প্রতিনিধি এবং জ্যেষ্ঠ সামরিক ও পদস্থ সরকারি কর্মকর্তারা।মুসলিম দেশগুলোর আন্তর্জাতিক সংস্থা ওআইসির (অর্গানাইজেন অব দ্য ইসলামিক কনফারেন্স) চতুর্থ বিশেষ অধিবেশনে যোগ দিতে রাষ্ট্রপতি ১৩ আগস্ট সৌদি আরবে যান। ইউএনবি।