রাষ্ট্রপতি দেশে ফিরেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সপ্তাহব্যাপী লন্ডন সফর শেষে গতকাল সোমবার সকালে দেশে ফিরেছেন। খবর বাসসের।
রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট গতকাল সকাল সাড়ে আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের প্রধান এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর চোখের চিকিৎসা করানোর জন্য ১৭ আগস্ট লন্ডন গিয়েছিলেন।