রাষ্ট্রপতি দেশে ফিরেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ পাঁজরের ব্যথাজনিত মেডিকেল চেকআপ শেষে গতকাল সোমবার রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। খবর বাসসের।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাষ্ট্রপতি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের পরামর্শে পাঁজরের ব্যথার উন্নত চিকিৎসার জন্য গত ২৯ এপ্রিল সিঙ্গাপুর যান।