রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি আবদুল হামিদ । ফাইল ছবি
রাষ্ট্রপতি আবদুল হামিদ । ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারত সফর শেষে শুক্রবার বিকেলে দেশে ফিরেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গত বুধবার ভারত সফরে যান তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৫১৪) রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিকেল ৪টা ৫০মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচারী, তিন বাহিনীর প্রধানগণ ও পদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতের স্থানীয় সময় বিকেল ২টা ১০ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি এবং সিনিয়র কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।