রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার ব্যাপারে নির্বাচন কমিশন আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবে। তফসিল ঘোষণার এক সপ্তাহের মধ্যে এই নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশনার জাবেদ আলী গতকাল বুধবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।জাবেদ আলী বলেন, গতকাল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক কাজকর্ম আগামী সপ্তাহে শুরু হবে এবং জাতীয় সংসদ সচিবালয়ের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে।