প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি পদে পছন্দের প্রার্থী হিসেবে আবদুল হামিদের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার রাতে গণভবনে নওগাঁ-৫ আসনের মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের এক সভায় প্রধানমন্ত্রী আবদুল হামিদের কথা উল্লেখ করেন।সভায় ফটিকছড়ি নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির নেতা সাদেক হোসেন খোকা ও খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। তবে বৈঠকের সভাপতি প্রধানমন্ত্রী এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।সূত্র জানায়, সভায় নওগাঁ-৫ আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। তবে মনোনয়ন দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে ২২ এপ্রিল আবারও বৈঠক বসবে।