রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার শোক প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে হিন্দুধর্মাবলম্বীদের অষ্টমী পুণ্যস্নানে গিয়ে পদদলিত হয়ে ১০ জনের মৃত্যু ও অনেকের আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পৃথক বিবৃতিতে তাঁরা এ শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বাসস।
শোকবার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়া আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পুণ্যস্নানে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
খালেদা জিয়া নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর পাশিপাশি ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়িত্বে অবহেলাকারীদের বিচারের দাবি জানান।