রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতকে ছয় উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় আজ রোববার বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সংবাদ সংস্থা বাসসে প্রকাশিত এক সংবাদে জানা গেছে, এক অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সাফল্যের জন্য জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ এবং ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট এখন বিশ্ব আসরে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত। জাতীয় দলের খেলোয়াড়রা ভবিষ্যতেও বিজয়ের এই ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও বাংলাদেশের দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ এবং কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।