রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-সাংসদদের বেতন-ভাতা বাড়ানোর বিল রোববার পাস হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, বিচারপতি, মন্ত্রী ও সাংসদদের বেতন-ভাতা বাড়ানোর ছয়টি বিল কাল রোববার সংসদে পাস হবে। গত বৃহস্পতিবার এ ছয়টি বিল সম্পর্কে সংসদীয় কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপিত হয়। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত প্রতিবেদনগুলো সংসদে উপস্থাপন করেন।কমিটির প্রতিবেদনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী ও সাংসদদের বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব একই রাখা হয়েছে। তবে বিচারপতিদের বেতন-ভাতা মন্ত্রীদের প্রস্তাবিত পরিমাণের চেয়ে বাড়াতে বলা হয়েছে। রাষ্ট্রপতি থেকে সাংসদ পর্যন্ত বেতন ৮৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হলেও বিচারপতিদের তা হয়নি। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদে সুরঞ্জিত সেনগুপ্ত বৃহস্পতিবার অসুস্থতার কারণে নিজ আসনে বসে প্রতিবেদনগুলো উপস্থাপন করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।