রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বেতন-ভাতা বাড়ানোর বিল আজ পাস হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, বিচারপতি, মন্ত্রী ও সাংসদদের বেতন-ভাতা বাড়ানোর ছয়টি বিল আজ রোববার জাতীয় সংসদে পাস হতে পারে। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত সংসদীয় কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হয়। আজ দিনের কার্যসূচিতে এই বিলগুলো রাখা হয়েছে।স্পিকার আবদুল হামিদ প্রথম আলোকে বলেন, ‘রোববার এ বিলগুলো সংসদে পাসের জন্য উপস্থাপন করা হবে। আশা করি এদিন বিলগুলো পাস হবে।’বিলে দেখা গেছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন বর্তমানের তুলনায় সর্বোচ্চ শতকরা ৮৩ ভাগ পর্যন্ত বেড়েছে। বেতন বাড়ার তালিকায় আছেন স্পিকার, প্রধান বিচারপতি, ডেপুটি স্পিকার, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সাংসদ এবং উচ্চ আদালতের বিচারকেরাও।নতুন কাঠামোতে রাষ্ট্রপতি পাবেন ৬১ হাজার ২০০ টাকা। এ পদে আগের বেতন ছিল ৩৩ হাজার ৪০০ টাকা। একইভাবে প্রধানমন্ত্রীর বেতন ৩২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৮ হাজার ৬০০ টাকা করা হয়েছে।জাতীয় সংসদের স্পিকারের বেতন ৩১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৭ হাজার ২০০ টাকা, আর ডেপুটি স্পিকারের বেতন ৫৩ হাজার ১০০ টাকা করা হয়েছে।বিলে প্রধান বিচারপতির বেতন ধরা হয়েছে ৫৬ হাজার টাকা, যা আগে ছিল ৩০ হাজার ৫০০ টাকা। আপিল বিভাগের বিচারপতিদের বেতন ২৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৩ হাজার ১০০ টাকা করা হয়েছে। হাইকোর্টের বিচারপতিদের বেতন ২৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৭ হাজার টাকা হয়েছে।বিলে মন্ত্রীদের বেতন ২৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫৩ হাজার ১০০ টাকা করা হয়েছে। প্রতিমন্ত্রীর বেতন করা হয়েছে ৪৭ হাজার ৮০০ টাকা। এটা আগে ছিল ২৬ হাজার ১০০ টাকা। উপমন্ত্রীর বেতন ২৪ হাজার ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৪৫ হাজার ১৫০ টাকা করা হয়েছে। আর সাংসদদের বেতন ১৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৭ হাজার ৫০০ টাকা করা হয়েছে।গত ৮ মার্চ মন্ত্রিসভার বৈঠকে ছয়টি অধ্যাদেশে সংশোধনী এনে রাষ্ট্রের সর্বোচ্চ পদধারীদের বেতনের নতুন এ কাঠামো অনুমোদন করা হয়েছিল।রাষ্ট্রপতির বেতন-ভাতা বাড়ানোর বিল উপস্থাপন করে মতিয়া চৌধুরী সংসদকে বলেন, অর্থনৈতিক অবস্থা এবং জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ অন্যদের বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির সঙ্গে সমন্বয় করেই বিলগুলো আনা হয়েছে। আশা করি তা এভাবেই পাস হবে।’