রাষ্ট্রপতি বাগমারায় পৌঁছেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ আজ শনিবার দুপুরে রাজশাহীর বাগমারায় পৌঁছেছেন। দুপুর ১২টা ১০ মিনিটে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি উপজেলার উত্তর একডালা মাদ্রাসা মাঠের হেলিপ্যাডে পৌঁছে।
পরে রাষ্ট্রপতি উপজেলা পরিষদে অবস্থিত ডাকবাংলোয় পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। ডাকবাংলোয় কিছুক্ষণ অবস্থানের পর তিনি চানপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে যান।
আজ বিকেলে ভবানীগঞ্জ হাইস্কুল মাঠে চলতি বছরের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী এবং পিএসপি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া কৃতী শিক্ষার্থীসহ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
স্থানীয় সাংসদ এনামুল হকের স্বেচ্ছাসেবী সংগঠন সালেহা ইমারত ফাউন্ডেশনের আমন্ত্রণে রাষ্ট্রপতি বাগমারায় গেছেন।