রাষ্ট্রপতি লন্ডন পৌঁছেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ নবম বিশ্ব ইসলামিক অর্থনৈতিক ফোরামে (ডব্ল্লিউআইইএফ) যোগদানের উদ্দেশে তিন দিনের সরকারি সফরে গতকাল সোমবার লন্ডন পৌঁছেছেন। খবর বাসসের।
আমিরাতের একটি ফ্লাইটযোগে তিনি সকাল নয়টা ২০ মিনিটে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস।
রাষ্ট্রপতি আজ মঙ্গলবার এক্সেল লন্ডন কনভেনশন সেন্টারে ডব্লিউআইইএফের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। একই দিন তিনি লন্ডনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব রাজাকের দেওয়া এক সংবর্ধনা ও নৈশভোজে যোগ দেবেন। যুবরাজ চার্লস মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে ওই নৈশভোজে যোগ দেবেন। এ ছাড়া রাষ্ট্রপতি আজ ওয়েস্টমিনস্টার মেথডিস্ট সেন্ট্রাল হলে বাংলাদেশি সম্প্রদায়ের সঙ্গে মিলিত হবেন।
ডব্ল্লিউআইইএফ সম্মেলন শেষ হবে ৩১ অক্টোবর। আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ইসলামিক দেশগুলোর অন্য নেতাদের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকের কথা রয়েছে।