রাষ্ট্রপতি সই করলে পদত্যাগপত্র কার্যকর: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

মন্ত্রীদের পদত্যাগের বিষয়টিকে আইনমন্ত্রী আনুষ্ঠানিকতা বললেও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তাঁরা সংবিধান মেনেই প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিয়েছেন। তবে সেটা রাষ্ট্রপতির কাছে যতক্ষণ না উপস্থাপন হবে এবং তিনি যতক্ষণ পর্যন্ত না সই করবেন, ততক্ষণ পর্যন্ত মন্ত্রীরা দাপ্তরিক ও নির্বাহী দায়িত্ব পালন করবেন।
এটি নিয়ে অহেতুক বিতর্ক না করে সংশ্লিষ্টদের আদালতে যাওয়ার পরামর্শ দেন তথ্যমন্ত্রী। আজ মঙ্গলবার সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সংবিধান বিশেষজ্ঞরা যদি মনে করেন তাহলে আদালতের মাধ্যমে এর নিষ্পত্তি করতে পারেন।
নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের জন্য গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্র জমা আনুষ্ঠানিকতা মাত্র: আইনমন্ত্রী