রাষ্ট্রপতি সিঙ্গাপুর থেকে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ কথা জানিয়েছেন। খবর বাসসের।
জয়নাল আবেদিন টেলিফোনে বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট গতকাল সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বাংলাদেশে কূটনৈতিক কোরের ডিন মাহমুদ ইজ্জত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানেরা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা করার জন্য গত ৩০ নভেম্বর সিঙ্গাপুর গিয়েছিলেন।