রাষ্ট্রপতি সিঙ্গাপুর যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ রোববার রাতে সিঙ্গাপুর রওনা হবেন। খবর বাসসের।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম গতকাল জানান, রাষ্ট্রপতি সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে আজ রাত সোয়া ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। তিনি সেখানে পাঁচ দিন অবস্থান করবেন এবং ৬ ডিসেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।