রাষ্ট্রপতি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান মেডিকেল চেকআপের জন্য গতকাল সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন।সিঙ্গাপুর থেকে ঢাকায় পাওয়া এক বার্তায় জানানো হয়, রাষ্ট্রপতি গতকাল স্থানীয় সময় ভোর ছয়টায় সিঙ্গাপুর পৌঁছেছেন। বাংলাদেশে সিঙ্গাপুরের হাইকমিশনার ভার্গিস ম্যাথিউস ও সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার কামরুল আহসান সিঙ্গাপুর আন্তর্জাতিক বিমান বন্দরে তাঁকে অভ্যর্থনা জানান।রাষ্ট্রপতি মেডিকেল চেকআপের জন্য পাঁচ দিনের সফরে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে গত রোববার রাতে ঢাকা ত্যাগ করেন। তিনি ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। পরিবারের সদস্য, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও তাঁর ব্যক্তিগত চিকিত্সক রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন। বাসস।