রাষ্ট্রপতি সুস্থ আছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি জিল্লুর রহমানের শারীরিক অবস্থা বর্তমানে ভালো। তিনি সুস্থ আছেন। গতকাল সোমবার বিকেলে বঙ্গভবনের এক কর্মকর্তা এ তথ্য জানান। রাষ্ট্রপতি গত রোববার স্বাস্থ্য পরীক্ষার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী রাষ্ট্রপতিকে দেখতে গতকাল সিএমএইচে যান। সেখানে তিনি রাষ্ট্রপতির চিকি ৎসা-সংক্রান্ত খোঁজখবর নেন। খবর বাসস ও ইউএনবির।