রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ লন্ডন যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে আজ রোববার ঢাকা ত্যাগ করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন গতকাল শনিবার বলেন, ‘রাষ্ট্রপতি আবদুল হামিদকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সকাল ১০টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে।’

যুক্তরাজ্যের মুরফিল্ড আই হসপিটাল ও বুপা ক্রমওয়েল হসপিটালে রাষ্ট্রপতি আবদুল হামিদের স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।