রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সিঙ্গাপুর যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ রোববার পাঁচ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন। আজ বেলা ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি যাত্রা করবেন। বঙ্গভবন সূত্র জানায়, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তিনি ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।জিল্লুর রহমানের সঙ্গে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও নিজস্ব চিকির‌্যাসকেরা থাকবেন। একই হাসপাতালে গত মার্চ মাসে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বাসস।