রাষ্ট্রপতি ১৬ জুলাই আদমশুমারির প্রতিবেদন প্রকাশ করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ১৬ জুলাই ‘পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা-২০১১’-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবেন। বঙ্গভবন থেকে ওয়েবসাইটে ক্লিক করে দেশের সব জেলার মোট জনসংখ্যা, নারী-পুরুষের সংখ্যা, বাসগৃহ ও পরিবারের সংখ্যা এবং জনসংখ্যা বৃদ্ধির হার প্রকাশ করা হবে। খবর বাসসের।পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার গতকাল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবেদন প্রকাশের জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানালে রাষ্ট্রপতি তাতে সম্মতি জানান।এ সময় মন্ত্রী রাষ্ট্রপতিকে জানান, ইউএস সেন্সাস ব্যুরোর সহযোগিতায় অত্যাধুনিক আইসিআর প্রযুক্তি ব্যবহার করে স্বল্পতম সময়ে নির্ভুলভাবে শুমারিতে প্রাপ্ত তথ্য প্রক্রিয়াকরণ করে প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।রাষ্ট্রপতি স্বল্প সময়ে সাফল্যের সঙ্গে বিভিন্ন তথ্যসমৃদ্ধ আদমশুমারির চূড়ান্ত প্রতিবেদন তৈরি করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।জেলা প্রশাসকেরা নিজ নিজ জেলা শুমারি কমিটির প্রধান হওয়ায় রাষ্ট্রপতি তাঁদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করবেন। রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রীর সাক্ষাৎকালে পরিকল্পনা বিভাগের সচিব ও রাষ্ট্রপতির সচিবেরা উপস্থিত ছিলেন।