রাষ্ট্রপতিকে ইসির কর্মকাণ্ড অবহিত করলেন সিইসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীব উদ্দিন আহমেদ গতকাল সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণসহ নির্বাচন কমিশনের (ইসি) চলমান কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। খবর বাসসের।
বৈঠককালে সিইসি এবং অন্য নির্বাচন কমিশনাররা দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আবদুল হামিদকে অভিনন্দন জানান।