রাষ্ট্রপতিকে চীন সফর সম্পর্কে অবহিত করলেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাত্ করেছেন। এ সময় ১৭ থেকে ২১ মার্চ তাঁর চীন সফর সম্পর্কে তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন। খবর বাসস ও ইউএনবির।বৈঠককালে প্রধানমন্ত্রী চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে তাঁর আনুষ্ঠানিক আলোচনাসহ চীন সফরের বিভিন্ন দিক সম্পর্কে বর্ণনা করেন। বৈঠককালে শেখ হাসিনা রাষ্ট্রপতিকে আসন্ন বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড ও ফুলের তোড়া উপহার দেন। পরে প্রধানমন্ত্রী নবম সংসদের চলতি বছরের প্রথম অধিবেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় মন্ত্রিপরিষদ ও সাংসদদের সম্মানে রাষ্ট্রপতির দেওয়া এক নৈশভোজে যোগ দেন।