প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে বার্ষিক প্রতিবেদন-২০১৪ পেশ করেছে দুদক। গতকাল বৃহস্পতিবার বিকেলে দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন তুলে দেয়। প্রতিবেদনে ২০১৪ সালে দুদকের অনুসন্ধান, মামলা, তদন্ত, অভিযোগপত্রসহ সংস্থার বিভিন্ন কার্যক্রম বাংলা ও ইংরেজিতে তুলে ধরা হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে। প্রতিনিধিদলে দুদকের চেয়ারম্যান ছাড়াও ছিলেন সংস্থাটির দুই কমিশনার মো. সাহাবুদ্দিন ও নাসির উদ্দীন আহমেদ এবং সচিব মো. মাকসুদুল হাসান খান। নিজস্ব প্রতিবেদক