রাষ্ট্রপতিকে বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থ দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের হাতে বঙ্গবন্ধুর সদ্য প্রকাশিত অসমাপ্ত আত্মজীবনীর একটি সেট তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে গ্রন্থ হস্তান্তরের সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতি শ্রদ্ধাভরে বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রহণ করে বলেন, এই গ্রন্থ জাতির অমূল্য সম্পদ। এটি বিশ্বে একটি জাতি-রাষ্ট্র অভ্যুদয়ের আন্দোলন-সংগ্রামের দলিল। জেলখানায় বসে লেখা এই গ্রন্থ থেকে দেশবাসী ও আগামী প্রজন্ম এই জাতির উত্থানের প্রকৃত ইতিহাস জানতে পারবে।রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা এই দলিল প্রকাশ করে জাতীয় দায়িত্ব পালন করেছেন। এ জন্য তিনি তাঁদের জাতির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। জিল্লুর রহমান গ্রন্থটি প্রকাশের জন্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান।