রাষ্ট্রপতিকে বাংলাদেশ ব্যাংকের স্মারক উপহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে গত রোববার সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। খবর বাসসের।এ সময় গভর্নর রাষ্ট্রপতিকে বাংলাদেশ ব্যাংকের শুভেচ্ছা উপহারস্বরূপ ‘বাংলাদেশের বিজয়ের চল্লিশ বছর পূর্তি’; ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী’ ও ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতার ৯০ বছর পূর্তি’ উপলক্ষে মুদ্রিত স্মারক মুদ্রা এবং ‘বাংলাদেশের বিজয়ের ৪০ বছর ও মহান ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তি’ উপলক্ষে মুদ্রিত স্মারক নোট দেন। সাক্ষাৎকালে গভর্নর মানবিক উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ভারতের এশিয়াটিক সোসাইটি থেকে পাওয়া ‘ইন্দিরা গান্ধী স্বর্ণ স্মারক’ রাষ্ট্রপতিকে দেখান।