রাষ্ট্রপতিকে সর্বশেষ পরিস্থিতি জানালেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদকে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি অবহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সন্ধ্যায় বঙ্গভবনে গিয়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। সন্ধ্যা ছয়টা ২২ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করে সাতটা ৩৩ মিনিটে বেরিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়ে সাংবাদিকদের কাছে তুলে ধরেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, রাষ্ট্রপতি দেশের বাইরে থেকে ফিরলে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাত্ করেন। মূলত এ কারণেই এ সাক্ষাত্। এই সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেছেন। এ ছাড়া আগামীকাল রাষ্ট্রপতি আবদুল হামিদ নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় যাবেন। এ বিষয়ে নিয়েও রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন।