রাষ্ট্রপতিকে হাসপাতালে দেখতে গেলেনপ্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আবার অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে গতকাল রোববার ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদের বরাত দিয়ে বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সিএমএইচে অসুস্থ রাষ্ট্রপতিকে দেখতে যান। তিনি সেখানে প্রায় ২৫ মিনিট অবস্থান করেন ও রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী সেখানে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে রাষ্ট্রপতির স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন।প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও রাষ্ট্রপতির ছেলে সাংসদ নাজমুল হাসান (পাপন) এ সময় উপস্থিত ছিলেন।রাষ্ট্রপতির পারিবারিক একটি সূত্রে জানা গেছে, তাঁকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রক্রিয়া চলছে।