প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহাম্মদ, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ মহিদুল ইসলাম ও জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক খালেদ সাইদুল্লাহ মনোনয়নপত্র দাখিল করেছেন। খবর বাসসের। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। জ্যেষ্ঠ জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। গত ২৪ এপ্রিল এই আসনের সাংসদ ও স্পিকার মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর আসনটি শূন্য হয়।