রাষ্ট্রপতির অবস্থার কিছুটা উন্নতি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ কথা জানানো হয়েছে। বাসস। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিঙ্গাপুর থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, রাষ্ট্রপতি আইসিইউতে নিবিড় তত্ত্বাবধানে আছেন। রাষ্ট্রপতির কার্যালয় ও তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁর আশু রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে। আরেক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকেও রাষ্ট্রপতির আরোগ্য কামনা করে দোয়া চাওয়া হয়েছে।