রাষ্ট্রপতির কাছে ইন্দোনেশিয়ার দূতের পরিচয়পত্র পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশ ইন্দোনেশিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য সমপ্রসারণে অত্যন্ত আগ্রহী। বাংলাদেশে ইন্দোনেশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত ইওয়ান উইরানাটা এমাজা গতকাল রোববার বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করতে গেলে তাঁকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি এ কথা বলেন। খবর বাসসের। রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিদ্যমান। তিনি ইন্দোনেশিয়ার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বিদেশে বিশ্বমানের ওষুধ, সিরামিক, সিল্ক, চামড়া, পাটজাত দ্রব্য ও তৈরি পোশাক রপ্তানি করছে। নবনিযুক্ত রাষ্ট্রদূত দুই দেশের সহযোগিতার ক্ষেত্র সমপ্রসারণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। রাষ্ট্রদূত এর আগে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।