রাষ্ট্রপতির কাছে তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনগণের অধিকার প্রতিষ্ঠা ও জনকল্যাণে যথাযথ ভূমিকা পালনের জন্য তথ্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। গতকাল বৃহস্পতিবার প্রধান তথ্য কমিশনার এম আজিজুর রহমান বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের প্রথম বার্ষিক প্রতিবদেন পেশ করার সময় তিনি এ আহ্বান জানান। তথ্য কমিশনার ড. সাদেকা হালিম এ সময় উপস্থিত ছিলেন। প্রধান তথ্য কমিশনার রাষ্ট্রপতিকে কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি জানান ‘তথ্য অধিকার আইন-২০০৯’ সম্পর্কে জনগণকে জানানোর লক্ষ্যে কমিশন এ পর্যন্ত ১৮টি জেলা সদরে সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করেছে। অন্য জেলাগুলোতেও এ ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।