রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সদ্য নিযুক্ত আর্জেন্টিনা, লাও পিডিআর ও পোল্যান্ডের রাষ্ট্রদূতেরা গতকাল মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তাঁদের পরিচয়পত্র পেশ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ খবর জানিয়েছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে ঢাকায় তাঁদের দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি বাংলাদেশে তাঁদের অবস্থানকালে সব ধরনের সহায়তা প্রদানেরও আশ্বাস দেন। এর আগে রাষ্ট্রদূতেরা বঙ্গভবনে এসে পৌঁছালে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাঁদের পৃথক গার্ড অব অনার প্রদান করে।