রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত ইথিওপিয়া, মৌরিতানিয়া ও তিউনিসিয়ার রাষ্ট্রদূতেরা বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পৃথকভাবে তাঁদের পরিচয়পত্র পেশ করেছেন। গতকাল বুধবার রাষ্ট্রদূতেরা বঙ্গভবনে পৃথকভাবে তাঁদের পরিচয়পত্র রাষ্ট্রপতির কাছে পেশ করেন।
অনাবাসী রাষ্ট্রদূতরা হলেন ইথিওপিয়ার আসফাও ডিঙ্গামো ক্যামে, মৌরিতানিয়ার সিডি মোহাম্মদ হানেনা ও তিউনিসিয়ার আদেল আল আরবি।
বঙ্গভবনে রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো ‘সকলের সঙ্গে বন্ধুত্ব এবং কারও সঙ্গে বৈরিতা নয়’। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্ব দেয়।