রাষ্ট্রপতির কাছে দুই দেশের দূতের পরিচয়পত্র পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে গতকাল মঙ্গলবার পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসোজা গুনাসেকেরা এবং তুরস্কের নবনিযুক্ত রাষ্ট্রদূত ডেভরিম ওজতার্ক। খবর বাসসের।
শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসোজা গুনাসেকেরা বঙ্গভবনে গিয়ে পরিচয়পত্র পেশ করলে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে স্বাগত জানান। এ সময় তিনি আশা প্রকাশ করেন, নতুন হাইকমিশনারের মেয়াদকালে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। হাইকমিশনার ইয়াসোজা গুনাসেকেরা বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা চান।
পরে তুরস্কের নতুন রাষ্ট্রদূত ডেভরিম ওজতার্ক বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্যের পরিমাণ এক বিলিয়নে দাঁড়িয়েছে। এ বাণিজ্যের পরিমাণ আরও বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। রাষ্ট্রদূত বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারে তিনি কাজ করবেন।