রাষ্ট্রপতির কাছে পিএসসির বার্ষিক প্রতিবেদন পেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি কর্মকমিশনের (পিএসসি) ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদন গতকাল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পেশ করা হয়েছে।
পিএসসির চেয়ারম্যান একরাম আহমদের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিবেদন হস্তান্তর করে। খবর বাসসের।
বৈঠককালে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এ সময় তাঁরা বলেন, বর্তমান কমিশন গত ছয় বছরে এ পর্যন্ত সাতটি বিসিএস পরীক্ষা সম্পন্ন করেছে এবং বিভিন্ন ক্যাডারে নিয়োগদানের জন্য ১৮ হাজার ৬৩৬ জনের নাম সুপারিশ করেছে। প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে আরও জানায়, তারা ৩৫তম বিসিএসের মাধ্যমে পূরণের জন্য বিভিন্ন ক্যাডারের এক হাজার ৭৪৯টি শূন্য পদের তালিকা পেয়েছে। ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি জারির প্রাথমিক প্রস্তুতি নিয়েছে কমিশন।