রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব হলেন ভূঁইয়া শফিকুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিকল্পনা বিভাগের সচিব ভূঁইয়া শফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়েছে। পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য মোহাম্মদ শফিকুল আজমকে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে।
মন্ত্রণালয়ের আরেক আদেশে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এন শামসুদ্দিন আজাদ চৌধুরীকে ভারপ্রাপ্ত সচিব করে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়েছে। এ ছাড়া গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলরুবাকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। তবে তাঁকে কোনো নতুন দপ্তর দেওয়া হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, আজ বৃহস্পতিবারই দিলরুবার শেষ কর্মদিবস। কারণ, এরপর তাঁর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ কারণে তাঁকে কোনো দপ্তর দেওয়া হয়নি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।