রাষ্ট্রপতির ক্ষমার অধিকার বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসেইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশে হতাশা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ)। তবে রায় বাস্তবায়নে সংবিধানের ৪৯ ধারার সংশোধন দাবি করেছে লন্ডনভিত্তিক এ সংস্থা।
আইসিএসএফের সদস্য আহমেদ জিয়াউদ্দিন, রায়হান রশিদ ও এম সানজীব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সংবিধানে বর্তমানে সংবলিত ধারা-৪৯ অনুযায়ী রাষ্ট্রপতি ‘কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোন দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করিবার এবং যে কোন দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা’ রাখেন।
ধারাটি সংশোধন করা হলে মুক্তিযুদ্ধে ভুক্তভোগীরা সুবিচার পাবেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক ও অন্যান্য কারণে অতীতে এ ক্ষমতাটির অপব্যবহার স্মরণে রেখে এবং সুিপ্রম কোর্ট প্রদত্ত এই রায়ের (আমৃত্যু কারাদণ্ড) প্রকৃত বাস্তবায়ন নিশ্চিত করতে সংবিধানের এ ধারাকে অবিলম্ববে সংশোধন করে রাষ্ট্রপতির এ ক্ষমতা আন্তর্জাতিক অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে অপ্রয়োগযোগ্য করা জরুরি।