রাষ্ট্রপতির ছেলের মনোনয়নপত্র সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদের বড় ছেলে রেজওয়ান আহম্মদ। গতকাল বুধবার মনোনয়নপত্র কেনার শেষ দিনে রেজওয়ানসহ মোট আটজন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নেন।মনোনয়নপত্র সংগ্রহকারী অন্যরা হলেন প্রধান বিরোধী দল বিএনপি থেকে সুরঞ্জন ঘোষ, সিপিবির মো. বাছেদুর রহমান চৌধূরী, আওয়ামী লীগের সাব্বির আহম্মেদ খান ও সৈয়দ মহিদুল ইসলাম, গণফোরামের আবদুল হাছিব চৌধুরী, জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম ও ইসলামী ঐক্যজোটের মো. খালেদ সাইফুল্লাহ।জেলা নির্বাচন কর্মকর্তা মো. আমিরুল ইসলাম জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী ৬ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।