প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে নানা আয়োজনে উদ্যাপন করা হয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৪তম জন্মদিন। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ আ ন ম নওশাদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ পিয়ারা বেগম, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি শাহ আজিজুল হক প্রমুখ। পরে কেক কেটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের জন্মদিন পালন করা হয়। দেশের ২০তম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কিশোরগঞ্জ প্রতিনিধি