রাষ্ট্রপতির জন্য দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার সকালে বিদেশি বন্ধুদের সম্মাননা অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতির জন্য দোয়া চান। প্রধানমন্ত্রী বক্তৃতার শুরুতে বলেন, ‘অনুষ্ঠানে রাষ্ট্রপতির আসার কথা ছিল। অসুস্থ হয়ে পড়ায় তিনি আসতে পারেননি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। তিনি যাতে দ্রুত সুস্থ হন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’অসুস্থ হয়ে পড়ায় বিদেশিদের সম্মাননার পাশাপাশি রাষ্ট্রপতির বিজয় দিবসের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। চিকিৎসকের সঙ্গে পরামর্শের জন্য আজ রোববার রাষ্ট্রপতির লন্ডন যাওয়ার কথা রয়েছে।