রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন ইহসানুল করিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিমকে রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গত সোমবার এ বিষয়ে আদেশ জারি করে। চুক্তিভিত্তিতে এক বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। ১৯৭২ সালে বাসসে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন ইহসানুল করিম। এরপর তিনি ওই প্রতিষ্ঠানের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এদিকে অপর দুই আদেশে সেনা কর্মকর্তা মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান এবং মেজর জেনারেল রেজানুর রহমান খানকে রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য তাঁর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।