রাষ্ট্রপতির ভাগনে পরিচয়ে চাকরি দাবি করে যুবক শ্রীঘরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ভাগনে পরিচয়ে টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি নিতে আসা আবুবকর সিদ্দিক (৩২) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহম্মদ উমর ফারুক জানান, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কিসামত তাজপুর গ্রামের বাসিন্দা আবুবকর সিদ্দিক এক মাস ধরে বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য যোগাযোগ করছেন। তাঁর ব্যাপারে রাষ্ট্রপতির প্রেস সচিব নেছার উদ্দিনের পরিচয়ে একাধিকবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফোন করা হয়েছে। তিনি আবুবকর সিদ্দিককে রাষ্ট্রপতির চাচাতো বোনের ছেলে পরিচয় দিয়ে চাকরি দেওয়ার জন্য বারবার চাপ সৃষ্টি করেন। গতকাল মঙ্গলবার সকালে আবুবকর সিদ্দিক মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসেন চাকরির জন্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলাপকালে তাঁর কথাবার্তায় সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে কাগমারির পুলিশ আবু বকরকে আটক করে নিয়ে যায়।