রাষ্ট্রপতির ভাষণ পক্ষপাতদুষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেওয়া ভাষণের সমালোচনা করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। বামপন্থী আটটি দলের এ জোটের নেতারা অভিযোগ করেছেন, রাষ্ট্রপতি ‘একপেশে ও পক্ষপাতদুষ্ট’ বক্তব্য দিয়েছেন। এতে দেশের জনগণের ক্ষোভ ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর তোপখানা রোডে বাম মোর্চার কেন্দ্রীয় কমিটির সভায় রাষ্ট্রপতির ভাষণ পর্যালোচনা করে নেতারা এ প্রতিক্রিয়া জানান। সভায় তাঁরা বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের মতো দশম সংসদেরও নৈতিক কোনো ভিত্তি নেই। বিরোধী দলহীন এবং ভোটারবিহীন প্রশ্নবিদ্ধ নির্বাচনকে রাষ্ট্রপতি যেভাবে অবাধ ও নিরপেক্ষ আখ্যায়িত করেছেন, তা বাস্তব ঘটনা নয়। তাঁর কাছ থেকে এ ধরনের একপেশে ও পক্ষপাতদুষ্ট বক্তব্য কাম্য নয়।