রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা গতকাল সোমবার জাতীয় সংসদে শুরু হয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের চিফ হুইপ আবদুস শহীদ সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। হুইপ আ স ম ফিরোজ প্রস্তাবটি সমর্থন করলে তা সংসদে সর্বসম্মতভাবে গৃহীত হয়।ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বিরোধী দলকে সংসদে ফিরে আসার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা এলাকার গ্যাস, পানি, বিদ্যুতের সমস্যা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। আলোচনায় অংশ নেন কামাল আহমেদ মজুমদার, গিয়াসউদ্দিন আহমেদ ও মমতাজ বেগম। রাত সোয়া সাতটায় সংসদের অধিবেশন আজ মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত মুলতবি করা হয়।