রাষ্ট্রপতির মৃত্যুতে কলকাতায় শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে গত বৃহস্পতিবার বিকেলে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন মিলনায়তনে শোকসভা হয়েছে।শোকসভায় কলকাতার বিশিষ্টজনেরা বলেন, জিল্লুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক, বঙ্গবন্ধুর সহযোদ্ধা। সভার শুরুতে তাঁর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।উপহাইকমিশনার আবিদা ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই শোকসভায় কলকাতার বিদেশি মিশনের কূটনীতিক, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সচিবালয়ের সাবেক সচিব আবদুল করিম, সাংবাদিক সুখরঞ্জন দাসগুপ্ত প্রমুখ।