রাষ্ট্রপতির মৃত্যুতে শোক অব্যাহত
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ অব্যাহত রেখেছে বিভিন্ন সংগঠন। গতকাল বৃহস্পতিবার এসব সংগঠনের নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। গত বুধবার বিকেল চারটা ৪৭ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রাষ্ট্রপতির মৃত্যু হয়।সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকসহ ৩০০ শিক্ষক এবং এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক আহমেদ আবদুল্লাহ জামাল পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন। শোক প্রকাশ করে আরও বিবৃতি দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মুক্তিযুদ্ধ জাদুঘর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যাটস অব বাংলাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন, ঢাকা কমার্স কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন, বিসিএস কর একাডেমি, বিকেএমইএ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, প্রশিকা, মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাংলাদেশ মহিলা সমিতি, ’৭৫-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা), ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন, বিসিএস পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, গণসংহতি আন্দোলন, জাতীয় ক্রীড়া পরিষদ, মুজিব সেনা ঐক্য লীগ, নিরাপদ সড়ক চাই, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন, তৃণমূল জনতা পার্টি, পেশাজীবী নারী সমাজ, বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ মসজিদ মিশন, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি, সম্মিলিত ক্রীড়া পরিবার, বাংলাদেশ সিরামিক ওয়্যারস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন (বিজিএপিএমই), জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ, বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারডিভা), ঢাকা মেট্রোপলিটান বার অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, কিশোরগঞ্জ সদর থানা সমিতি, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন, উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগ, বাংলাদেশ ইমাম ওলামা সমন্বয় ঐক্য পরিষদ, শহীদ আবু তালেব উচ্চবিদ্যালয়, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি এবং বাংলাদেশ তাঁতী লীগসহ বিভিন্ন সংগঠন।